1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী | জাতীয় হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর | জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ | শিরোনাম ২০২৭ সালের হজ নিবন্ধনের শেষদিন ২৪ সেপ্টেম্বর, বাড়ানো হবে না সময় দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি: ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত, প্লাবিত কয়েক গ্রাম ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরমার তাণ্ডবে ফ্লোরিডায় নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭৮ Time View

ইরমার তাণ্ডবে ফ্লোরিডায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ফ্লোরিডার মূল ভূখণ্ডে আঘাত হেনেছে ইরমা। ঘূর্ণিঝড়টি ১৫ ফুট উচ্চতায় তাণ্ডব চালাতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির।

এদিকে, ইরমার আঘাতে পূর্ব উপকূলের মারকো দ্বীপে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯২ কিলোমিটার।

jagonews24

ফ্লোরিডায় আঘাত হানার আগে ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ কিলোমিটার। এর আগে কয়েকটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইরমার আঘাতে ২৫ জনের মৃত্যু হয়।

তবে ফ্লোরিডায় আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি তিন বা দুইয়ে নেমে আসবে। ফ্লোরিডার কেন্দ্রস্থল, টাম্পা, ফোর্ট মায়ার্স, নেপলস এবং কী ওয়েস্ট এলাকায় ইরমা বিধ্বংসী তান্ডব চালাতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

jagonews24

ফ্লোরিডায় প্রায় ৩৫ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া মিয়ামি শহরের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে।

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, ইরমার প্রভাবে শনিবার রাত থেকেই তুমুল ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে ফ্লোরিডায়।

ইরমা আতঙ্কে ও সর্বোচ্চ পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটির অন্তত ৬৩ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

jagonews24

ফ্লোরিডার গভর্নর রিক স্কট রাজ্যের অধিবাসীদের সতর্ক করে দিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন। এছাড়া ঝড়ের সময় কাউকে বাইরে থাকতে নিষেধ করেছেন।

এদিকে, সোমবার ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ফ্লোরিডার ভূখণ্ডে এই ঝড় ভয়াবহ হতে পারে।

শুরুতে পাঁচ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দ্বীপে আঘাত হানে। এতে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

jagonews24

দুর্যোগ সংক্রান্ত একটি বড় ঘোষণা এবং ফ্লোরিডার জন্য জরুরি সহায়তার জন্য অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি এই ভয়াবহ ঘূর্ণিঝড়কে ‘বড় দানব’ বলে উল্লেখ করেছেন। দুর্যোগে অসহায় মানুষদের সহায়তায় কাজ করার জন্য তিনি ফেডারেল সংস্থাগুলোর প্রশংসা করেছেন। শিগগিরই দুর্যোগ কবলিত এলাকাগুলোতে যাবেন বলেও জানান ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ