1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বিএনপির টার্গেট আওয়ামী লীগ সরকার : কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮০ Time View

মিয়ানমার নয়, বিএনপির টার্গেট আওয়ামী লীগ সরকার। রোহিঙ্গা ইস্যুতে বিএনপির সমালোচনা করে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকার যখন প্রো-অ্যান্টিভ বলে জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছে, তখন একটি দল সমালোচনা করছে।

তিনি বলেন, বিএনপির টার্গেট সরকার। মিয়ানমার সরকারের নির্যাতনের ব্যাপারে তারা কোনো কথা বলছে না। তাদের টার্গেট আওয়ামী লীগ সরকার, মিয়ানমার সরকার নয়।

সেতুমন্ত্রী বলেন, সারাদেশ যখন এ ইস্যুতে উদ্বিগ্ন, তখন তারা খুশি। কারণ তারা নতুন ইস্যু পেয়েছে।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব আজ উদ্বেগ প্রকাশ করছে। ভারতও উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের এ উদ্বেগ ও পাশে থাকা আমাদের জন্য এ মুহূর্তে খুবই প্রয়োজন।

মন্ত্রী বলেন, ’৭১ এর দুঃসময়ে ভারত পাশে ছিল। আমরা আশা করছি এ মানবিক বিপর্যয় মোকাবেলায় ভারতকে আবারও পাশে পাব।

তিনি বলেন, স্রোতের মত আসছে রোহিঙ্গারা, তিন লাখ চলে আসছে। জানি না এই স্রোতের ভার কতদিন বহন করতে পারব। এ বিষয়ে সরকারকে সবার সহযোগিতা করা উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ