1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

দিনের শুরুতেই তাইজুলের বিদায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ১৬৬ Time View

সাকিব-মিরাজের বোলিং তোপে অস্ট্রেলিয়াকে ২১৭ রানে আটকে দিয়ে বড় লিডের স্বপ্ন নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুতেই ধাক্কা খেল। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে সৌম্যর বিদায়ের পর নৈশ প্রহরী হিসেবে মাঠে নামা তাইজুল দিনের শুরুতেই বিদায় নিয়েছেন। লিওনের বলে এলবিডব্লিউ হয়ে ব্যক্তিগত ৪ রান করে সাজঘরে ফেরেন এই তারকা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬৫ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন ইমরুল কায়েস। তামিম ৪২ রান নিয়ে ব্যাট করছেন।

অস্ট্রেলিয়াকে ২১৭ রানে আটকে দিয়ে ৪৩ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালোই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও সৌম্য দ্বিতীয় ইনিংসের ২০টি ওভার রয়ে-সয়ে খেলে পার করে দিয়েছিলেন। সবাই প্রহর গুনছিলেন, আর দু-একটা ওভারের পরই হয়তো দিনটা ভালোয় ভালোয় শেষ করতে পারবে বাংলাদেশ।

কিন্তু সৌম্য সরকারের বিলাসী শট সেই আশার গুড়ে পুরোপুরি বালি ছিটিয়ে দিলো। স্পিনার অ্যাস্টন অ্যাগারের বলে ডাউন দ্য উইকেট গিয়ে তুলে মেরে আকাশে বল উঠালেন। মিড অন থেকে লং অনে পিছিয়ে সে ক্যাচ চার বারের চেষ্টায় লুফে নেন উসমান খাজা। ফলে ১৫ রানে বিদায় তার।

দিন শেষে বাংলাদেশের রান ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫। বাংলাদেশের মোট লিড দাঁড়াল ৮৮ রানের। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬০ রান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ