1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রোববার থেকে ঈদের লঞ্চ ঢাকা ছাড়বে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৯৬ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদরঘাট থেকে ঈদের লঞ্চ ছাড়া শুরু হবে আগামীকাল (রোববার)। এ জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এ সময় দেখা যায়, সেখানে স্বাভাবিক কার্যক্রম চলছে। পাশাপাশি পূর্বঘোষিত ঈদের বিশেষ সার্ভিসের লঞ্চগুলো ঘাটে আসতে শুরু করেছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ সদরঘাট টার্মিনালে লঞ্চগুলো ভিড়ানো হচ্ছে। আলাদা গন্তব্যের নির্ধারিত পন্টুনে লঞ্চগুলো নোঙর করা হয়েছে।

এদিকে লঞ্চের অগ্রিম টিকিট কাউন্টার ফাঁকা থাকলেও লঞ্চের ভিতরেই টিকিট পাওয়া যাচ্ছে।

ঈদের সদরঘাট বন্দরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে নৌ-নিরাপত্তা ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সদরঘাট বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন জাগো নিউজকে বলেন, আমাদের প্রস্তুতি বিগত ঈদের চেয়ে ভালো। সব ধরনের সুযোগ সুবিধা সার্বক্ষণিক চালু রাখতে আমরা বদ্ধপরিকর।

অতিরিক্ত যাত্রী বহন সম্পর্কে তিনি বলেন, এবার লঞ্চে অতিরিক্ত যাত্রী পারাপারের সুযোগ দেয়া হবে না। নির্ধারিত সংখ্যক যাত্রী বোঝাইয়ের পরপরই জেটি থেকে লঞ্চ ছাড়ার জন্য ইতোমধ্যে মালিকদের জানানো হয়েছে।

তিনি আরও বলেন, একই রুটে দুটি করে লঞ্চ রাখা হবে। ফলে যাত্রীদের ঘাটে এসে দুর্ভোগ পোহাতে হবে না। তারা নির্বিঘ্নে নির্দিষ্ট গন্তব্যের লঞ্চে উঠতে পারবেন, হুড়োহুড়ি করতে হবে না

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ