1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

ঢাকা ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১০৬ Time View

ঢাকা ও চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

ঢাকার বিভাগীয় কমিশনার হয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম. বজলুল করিম চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার করা হয়েছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া আরও ৫ অতিরিক্ত সচিবের দফতর বদল করা হয়েছে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে তথ্য মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব রুহী রহমানকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মো. রমজান আলীকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (পিইডিপি-৩ প্রকল্প) অতিরিক্ত মহাপরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মঞ্জুরুর রহমানকে পিএসসিতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ