1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

প্রথম টেস্টে জয় পাচ্ছে বৃষ্টি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ১৪২ Time View

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বহুল প্রতিক্ষীত টেস্ট সিরিজ শুরু হতে আর বাকি মাত্র দুই দিন। পুরো দেশে এখন বইছে টেস্টের উত্তেজনা। তবে সেই টেস্টে এখন সবচেয়ে বড় বাধার নাম বৃষ্টি। বৃষ্টিতে আদৌ টেস্ট শেষ হবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।

ঢাকাতে নিয়মিত সকালে হচ্ছে বৃষ্টি। শুধু সকালে নয়, দিনের বিভিন্ন সময়েও হচ্ছে হালকা থেকে মুষলধারে বৃষ্টি। তবে মাসের শেষ দিকে টেস্ট চলাকালীন সময়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জাগো নিউজকে জানিয়েছেন আবহাওয়াবীদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ এখনকার চেয়ে আরও বাড়বে।’

এ সময় তিনি বৃষ্টির পরিমাণ ও সময়ও আরও বাড়ার কথা জানান। তিনি বলেন, ‘এখন প্রতিদিন যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, তখন তার চেয়েও বাড়বে। আর সময়টাও বাড়বে। এখনকার চেয়ে বেশি সময় নিয়ে বৃষ্টি হবে।’

শরতের প্রচণ্ড গরমে প্রতিদিন বৃষ্টি রাজধানীবাসীদের জন্য নিয়ে আসছে স্বস্তি। তবে রাজধানীবাসীর স্বস্তি হলেও চিন্তার ভাঁজ পড়েছে ক্রিকেটপ্রেমীদের কপালে। আর অবহাওয়াবীদের ভবিষৎবাণী যদি ঠিক থাকে তবে প্রথম টেস্টে জয়ের মুখ দেখবে ঢাকার আকাশের শরতের বৃষ্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ