1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন চলছে ‘দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলে সুফল নিয়ে প্রশ্ন থেকে যায়’ বরিশালে ৬ হাজার টয়লেট ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় ওসি প্রত্যাহার আবারও কন্যা সন্তানের মা হলেন দীপিকাম বাবা হলেন রণবীর

৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ১৪৪ Time View

রাজধানীতে শব্দ দূষণের জন্য দায়ী বিভিন্ন যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা এক রিটের শুনানি শেষে আজ বুধবার এ আদেশ দেন আদালত।

একই সঙ্গে, আগামী সাত দিনের মধ্যে হাইড্রোলিক হর্ন জাতীয় সব যন্ত্রপাতি বিক্রি ও ব্যবাহারকারী প্রতিষ্ঠানের মালামাল জব্দ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া ২৭ আগস্টের পর যদি কোনো গাড়ি রাস্তায় হাইড্রোলিক হর্ন বাজায়, তাহলে সেই গাড়িও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আজ শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ। এর আগে ২২ আগস্ট মনজিল মোরসেদ এই রিটটি দায়ের করেছিলেন।

রিটে বলা হয়, মটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে রিটে এসব হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনাও চাওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ