1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

তিন কার্যদিবস পর বাড়ল সূচক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ১৪৪ Time View

টানা তিন কার্যদিবস দরপতনের পর সোমবার দেশের উভয় শেয়ারবাজারে (ডিএসই এবং সিএসই) মূল্যসূচক বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ২৪ পয়েন্ট। তবে লেনদেন কমেছে ১০ কোটি ২৫ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স বেড়েছে ৫০ পয়েন্ট। আর লেনদেন বেড়েছে ৯ কোটি ৮১ লাখ টাকা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্সের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ফলে সূচকের বড় উত্থানেই দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে ডিএসই শরিয়াহ্ সূচকও। এ সূচকটি আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০২ পয়েন্টে। তবে অপর সূচক ডিএসই-৩০ কিছুটা কমেছে। এ সূচকটি আগের দিনের তুলনায় দশমিক ৯১ পয়েন্ট কমে ২ হাজার ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে মোট ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। সে হিসেবে লেনদেন কমেছে ১০ কোটি ২৫ লাখ টাকা। বাজারটিতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

টাকার অঙ্কে ডিএসইতে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের শেয়ার। এদিন প্রতিষ্ঠানটির ৪৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকের শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৩ লাখ টাকার। আর ২৪ কোটি টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেনে এরপর রয়েছে- আরএসআরএম স্টিল, সিএনএ টেক্সটাইল, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ফু-ওয়াং ফুড, আইডিএলসি এবং ফরচুন সুজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে আগের দিনের তুলনায় দাম বেড়েছে ১৩০টির। অপরদিকে কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ