1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ইউপি সদস্যের নেতৃত্বে গ্রামবাসীর উপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৮২ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিচার-শালিশকে কেন্দ্র করে ইউপি সদস্যের নেতৃত্বে গ্রামবাসীর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা দোকানপাট, বেশ কয়েকটি লেগুনা ও অটোরিকশায় ভাঙচুর চালিয়ে লুটপাট করে। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাস আগে উপজেলার নোয়াগাঁও গ্রামের আরিফ মিয়ার সঙ্গে পার্শ্ববতী কুমারটেক এলাকার রঞ্জু মিয়ার কাপড় শুকানো নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তাদের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় শুক্রবার বিকেলে কুমারটেক এলাকায় বিচার শালিস হয়।

ওই বিচার-শালিসকে কেন্দ্র করে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়ার লোকজনের সঙ্গে আধুরিয়া এলাকার মুক্তিযোদ্ধা আমির আলীর তর্কবিতর্ক হয়। পরে রাত ১০টার দিকে বাচ্চুসহ তার লোকজন রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আধুরিয়া গ্রামের লোকজনের উপর হামলা চালায়।

এসময় কাউসার, এমদাদুল ও ওয়াজুল হকের দোকানপাটে ভাঙচুর চালিয়ে লুটপাট করে হামলাকারীরা। এছাড়া বেশ কয়েকটি লেগুনা ও অটোরিকশা ভাঙচুর করা হয়।

পরে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর শহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আধুরিয়া এলাকার মুক্তিযোদ্ধা আমির আলী, মাসুম, মহসিন, জাকির, মনজুসহ ছয়জন আহত হয়।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যপারে ইউপি সদস্য বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ