1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

ধর্ষকের মা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৮০ Time View

চুয়াডাঙ্গার জীববনগর উপজেলার গয়েশপুর গ্রামে তরুণীকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয়েছে বলে প্রতিবেশী ইমরান নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষকের মাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার চেয়ে না পেয়ে গতকাল শুক্রবার বিকেলে নির্যাতিত তরুণী বাদী হয়ে ইমরান ও তার মাসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে রাতেই ধর্ষক ইমরানের মা ওমেছা খাতুনকে (৪৫) গ্রেফতার করে।

নির্যাতিত তরুণীর পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গয়েশপুর গ্রামে ওই তরুণী ঘরে ঘুমিয়ে পড়ে। এরপর গভীর রাতে প্রতিবেশী দিলবার হোসেনের ছেলে ইমরান হোসেন মদ্যপান করে তরুণীর ঘরে ঢুকে ধর্ষণ করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধর্ষককে আটক করে।

খবর পেয়ে ধর্ষকের বাবা দিলবার হোসেন, মা ওমেছা খাতুন ও বড় ভাই জাহিদসহ ১০-১২ জন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ওই তরুণীকে কুপিয়ে আহত করে এবং ইমরানকে ভাগিয়ে নিয়ে যায়। এ সময় ইমরানের মা ওমেছা খাতুনও আহত হয়। তাদের পৃথক পৃথকভাবে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার ওই তরুণী বাদী হয়ে জীবননগর থানায় মামলা করলে রাতেই হাসপাতাল থেকে ধর্ষকের মাকে গ্রেফতার করে পুলিশ।

জীবননগর থানা পুলিশের এসআই মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষকের মা ওমেছা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক ইমরানসহ অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ