1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

অগ্রিম টিকিটের জন্য দ্বিতীয় দিনেও কমলাপুরে ভিড়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫১ Time View

অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেলস্টেশনে আজ শনিবার ঈদে ঘরমুখী মানুষের ভিড় আরও বেড়েছে। সকালে টিকিট কাটতে আসা লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরবঙ্গে বন্যার কারণে সড়কের অবস্থা খারাপ হয়ে পড়েছে। তাই বাসে ভ্রমণে দুর্ভোগের আশঙ্কায় সংশ্লিষ্ট যাত্রীরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারে অগ্রিম টিকিটের জন্য মানুষের ভিড় বেড়েছে।

সরেজমিন দেখা গেছে, রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ সারি। সকাল ৮টায় কাউন্টারগুলো খোলার সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন সারিতে দাঁড়ানো লোকজন। টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক টিকিট-প্রত্যাশী মানুষকে আনন্দ প্রকাশ করতে দেখা গেল।

আজ দেয়া হচ্ছে ২৮ আগস্টের টিকিট। ২৩টি কাউন্টার থেকে এই টিকিট দেয়া হচ্ছে। এর মধ্যে দুটি কাউন্টার নারী ও প্রতিবন্ধীদের জন্য।

রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ২৫ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। অগ্রিম টিকিট নেয়ার পর যাত্রার সময় পরিবর্তন করা যাবে না। একসঙ্গে সর্বোচ্চ ৪টি টিকিট দেয়া হচ্ছে।

রেলস্টেশনে টিকিট কালোবাজারি হচ্ছে না বলে দাবি করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, সাদাপোশাকে পুলিশ টহল দিচ্ছে। গতকাল ও আজ কাউকেই আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ