1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রাজধানীতে টিভি উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৮৫ Time View

এবার বাসায় ডেকে নিয়ে এক টেলিভিশন উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর কদমতলী থানায় উপস্থাপিকা নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২ আগস্ট ওই ধর্ষণের ঘটনা ঘটলেও বুধবার (১৬ আগস্ট) রাতে কদমতলী থানায় এ মামলা দায়ের করা হয়। তবে অভিযুক্ত যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। এছাড়া তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।

ঘটনার দিন তাকে রাজধানীর শনিরআখড়া (যাত্রাবাড়ী-গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ মাথা) এলাকার একটি বাসায় ডেকে নেন পূর্ব পরিচিত এক যুবক। পরে সেখানে তাকে ধর্ষণ করে সেই দৃশ্য ভিডিও করে রাখা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ধর্ষণের অভিযোগে মেয়েটি নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলা নং ৩৪। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ