1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে ইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৫৬ Time View

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতামত নেয়ার জন্য আজ (বৃহস্পতিবার) আবারও সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (বুধবার) প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাকিদের সঙ্গে বৈঠকের পর আজ টেলিভিশন, অনলাইন ও রেডিও’র জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বসলেন নির্বাচন কমিশনাররা।

বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে ইসির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের মতামত জানানো হবে।

গতকাল (বুধবার) প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাকিদের সঙ্গে বেঠকের আগে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করেছে ইসি।

 

গতকালের বৈঠকে সাংবাদিকরা সেনা মোতায়েনের পক্ষে এবং বিপক্ষে মতামত ব্যক্ত করেছেন। কেউ কেউ আবার ইসির সাংবিধানিক শক্তি কঠোরভাবে প্রতিপালনের জন্য পরামর্শ দিয়েছেন।

সাংবাদিকের সঙ্গে বৈঠকের পর আগামী ২৪ আগস্ট (বৃহস্পতিবার) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করবে ইসি। ওইদিন সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বিকেল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) সঙ্গে বৈঠক করবে ইসি।

২৮ আগস্ট সকাল ১১টায় বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) এবং বিকেল ৩টায় খেলাফত মজলিশের সঙ্গে বসবে ইসি। এ ছাড়া ৩০ আগস্ট সকাল ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এবং বিকেল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি র (জাগপা) সঙ্গে বৈঠক করবে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ