1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

ইনফরমেশন সার্ভিসের রাইট সাবসক্রিপশন শুরু ৩ জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১২
  • ১৩৮ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কোম্পানির রাইট শেয়ার সাবসক্রিপশন শুরু হবে আগামী ৩ জুন। সাবসক্রিপশন চলবে ২ জুলাই পর্যন্ত। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এজন্য কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ৩০ মে বেলা সাড়ে ১০টায় আইএসএন হল রুম, টিএমসি বিল্ডিং (৫ম তলা), ৫২ নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০ ঠিকানায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক কোম্পানির শেয়ারহোল্ডারদের রাইট শেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

জানা যায়, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড এর শেয়ারহোল্ডারদের জন্য ১:১ হারে রাইট শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয় । অর্থাৎ এ কোম্পানির শেয়ারহোল্ডারা প্রতি একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবেন।

রাইট শেয়ারের মাধ্যমে কোম্পানিটি ৯৯ লাখ ৪ হাজার ৭৬৫টি শেয়ার বাজারে ছেড়ে ৯ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৬৫০ টাকা উত্তোলন করবে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ধরা হয়েছে ১০ টাকা। কোনও প্রিমিয়াম ধার্য করা হয়নি।

পুঁজিবাজার থেকে এ টাকা উত্তোলন করে কোম্পাটি সেটিং আপ ওয়াইফাই মেশ টেকনোলজি, সার্ভিস প্রসার এবং কোম্পানির ইন্টারনাল সোর্সঅপ ক্যাশ ফ্লো খাতে ব্যয় করবে।

রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার এবং অবলেখন হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লি.।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ