1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সৌদিতে পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৫৮ Time View

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর (২০১৭ সাল) মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি যাবেন। এর মধ্যে এখন পর্যন্ত (৮ আগস্ট, মঙ্গলবার) মোট ৪৯ হাজার ৬৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনাতে অবস্থান করছেন। ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

হজ পালনে সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৩৪৬ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১টি ও সৌদি এয়ারলাইন্সের ৮০টিসহ মোট ১৫১টি ফ্লাইটে হজযাত্রীদের পরিবহন করা হয়।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনিক দল, চিকিৎসক এবং আইটি দলের দলনেতারা নিজ নিজ দলের কাজের অগ্রগতি সম্পকে সভাপতিকে অবহিত করেন।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় গত ২৪ জুলাই। চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত এবং হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্ব শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ