1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

শাহজালালে ৬ লাখ সৌদি রিয়ালসহ যাত্রী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬১ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী যাত্রী তৌফিকুল ইসলামের কাছ থেকে ৬ লাখ সৌদি রিয়াল জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। মঙ্গলবার রাতে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার ওমর মবিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ ভিত্তিতে বহির্গমনের ৩ নম্বর স্ক্যানিং থেকে যাত্রী তৌফিকুল ইসলামকে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর কাস্টমস হলে এনে তার ব্যাগ থেকে ৬ লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকার মত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ৪৪৭ এয়ারলাইন্সটি রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল ত্যাগ করে।

ওমর মবিন জানান, আটক তৌফিকুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল। চলতি বছরে তিনি সিঙ্গাপুরে ৬ বার যাতায়াত করছেন। ধারণা করা হচ্ছে- তিনি মুদ্রা পাচারের সঙ্গে জড়িত। আসামিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ