1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সেপ্টেম্বরে ঢাকা আসছেন সুষমা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৫৫ Time View

আগামী সেপ্টেম্বরে সরকারি সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেপ্টেম্বরের শুরুতে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে অংশ নিতে ঢাকা আসবেন তিনি।

গত ৭ আগস্ট পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে তার দফতরে বৈঠককালে সুষমার সফরের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

তবে এখনও সুষমার এ সফরের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

এটা হবে বাংলাদেশে সুষমা স্বরাজের দ্বিতীয় সফর। এরআগে ২০১৪ সালের ২৫-২৭ তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, এবারের জেসিসি বৈঠকে গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে হওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। এরআগে সর্বশেষ ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দিল্লিতে জেসিসির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সুষমার গুরুত্বপূর্ণ এ সফরের বিষয়ে চূড়ান্ত করতে কাজ করছে দুই দেশ। বাংলাদেশ সফর শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগ দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ