1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের খুচরা ও কার্ড ব্যবসা কেনার চেষ্টায় সিটি ও ব্র্যাক ব্যাংক লেনদেনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা

আইন সচিবের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ১৯৯ Time View

আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ-উজ জামান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন রিটকারী আইনজীবী মোহাম্মদ আশরাফ-উজ জামান নিজেই।

আজই হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

গত ৬ আগস্ট আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান আবু সালেহ শেখ মো. জহিরুল হক। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিল করে দুই বছরের জন্য তাকে ওই পদে নিয়োগ দেয় সরকার। নিয়োগের পরদিন গতকাল সোমবার তিনি ওই পদে যোগদান করেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি জহিরুল হক আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। অবসরে যাওয়ার পূর্বে তিনি ওই বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

জহিরুল হক ১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত ফজলুল হক এবং মা শামসুন নাহার। ১৯৭৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং একই বোর্ড থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি (সম্মান) ডিগ্রি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ