1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ১০

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ১১৪ Time View

রাজধানীর মিরপুর-১ নম্বর সংলগ্ন চিড়িয়াখানা রোডের ঈদগাহ এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বাধা দিলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় শাহআলী থানার ওসি অপারেশনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

হামলায় মাথা ফেটে গেছে শাহআলী থানার ওসি (অপারেশন্স) মেহেদি হাসানের।

সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। উপস্থিত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যোগাযোগ করা হলে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহআলী থানাধীন সি ওয়ান বিডি লিমিটেড নামে গার্মেন্টসটির শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে রাস্তায় নামেন। শ্রমিকরা রাস্তায় যানচলাচলে বিঘ্ন ঘটালে পুলিশ বাধা দেয়, তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আহত হয়েছেন ওসি অপারেশন্স মেহেদি হাসানের। হামলায় তার মাথা ফেটে গেছে। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আনোয়ার আরও বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে থেমে থেমে বিক্ষোভ করছেন কয়েক শ’ শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মজিবর রহমান নামে স্থানীয় বাসিন্দা জাগো নিউজকে জানান, দীর্ঘদিন থেকে সি ওয়ান কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। আজ তারা ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছে। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ বাধা দেয়।

ওই সময় ইটের আঘাতে পুলিশ কর্মকর্তাকে রক্তাক্ত হতে দেখা গেছে। আরও ১২ জনের মতো আহত হয়েছেন।
এরপর শুরু হয় পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ