1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

চলন্ত ট্রেন থেকে পড়ে রেল কর্মচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৮১ Time View

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে লিয়াকত আলী নামে রেলওয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে ক্যান্টনমেন্ট স্টেশনে প্রবেশের মুখে ট্রেনের দরজায় দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে নিচে পড়ে আহত হন লিয়াকত।

গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত লিয়াকত ঢাকা-জামালপুর রুটে চলাচলকারী তিস্তা এক্সপ্রেসের কমান্ড্যান্ট ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির আইসি আলী আকবর জানান, মৃত লিয়াকতের পকেটে থাকা আইডি থেকে বাড়ির ঠিকানা জানা গেছে।

কমলাপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক জানান, লিয়াকত আলী তিস্তা এক্সপ্রেসের পরিচর্যা কর্মী ছিলেন। তিনি ট্রেনের যন্ত্রপাতি দেখাশশোনা করতেন। ক্যান্টনম্যান্ট স্টেশনে ঢোকার মুখে ট্রেনের ঝাঁকি সামলাতে পারেননি তিনি। এতে পেছন থেকে দরজার ধাক্কা লেগে নিচে পড়ে যান।

লিয়াকতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ