1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি : ৫৭ ধারায় যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৮৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোল্লা রফিক (২৭) নামে এক যুবককে গ্রেফতার করছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে ওই যুবককে চুয়াডাঙ্গা জেলা শহর থেকে গ্রেফতারের পর আজ রোববার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় আনা হয়েছে।

গ্রেফতার মোল্লা রফিক উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া এলাকার কবির রহমানের ছেলে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিনা বেগম এর সত্যতা নিশ্চিত করে জানান, মোল্লা রফিক সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম মিয়া আইসিটি আইনের ৫৭ ধারায় থানায় একটি মামলা করেন। এর প্রেক্ষিতে চুয়াডাঙ্গা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ