1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

কাতারের ওপর আরও নিষেধাজ্ঞা আনবে আরব জোট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৯৩ Time View

কাতারের ওপর আরও নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে সৌদি আরব, মিসর, আরব আমিরাত এবং বাহরাইন। এই চার দেশ বাহরাইনের রাজধানী মানামাতে বোরবার একটি বৈঠক করেছে। আরব আল হায়াতের এক খবরে জানানো হয়েছে, চার দেশের আলোচনা থেকে কাতারের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবা হচ্ছে।

গত জুনের পাঁচ তারিখে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের চার দেশ। সন্ত্রাসী সংগঠনকে সহায়তা এবং ইরানকে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আরব বিশ্বের দেশগুলো। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে দোহা।

চার দেশের পররাষ্ট্রমন্ত্রী কাতারের ওপর আরও নিষেধাজ্ঞা আনতে আশাবাদী। তাদের বিশ্বাস এই নিষেধাজ্ঞা কাতারের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিএনএ শনিবার জানিয়েছে যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে চার দেশের পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেছেন বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা।

মধ্যপ্রাচ্যে কাতারকে ঘিরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে মধ্যস্ততার জন্য এগিয়ে এসেছিল কুয়েত, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এই সংকটের কারণে কাতারের সঙ্গে চার দেশের স্থল, আকাশপথ এবং সমুদ্রসীমা বন্ধ করে দেয়া হয়।

সৌদি আরব কাতারের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তুরস্ক এবং ইরান কাতারে খাদ্যদ্রব্য এবং দুগ্ধজাতপণ্য পাঠিয়েছে।

গত সপ্তাহে ১৮ ব্যক্তি, প্রতিষ্ঠানকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে কালো তালিকায় রেখেছে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ