1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

জনগণের উপর আস্থা নেই বলেই বিএনপি নির্বাচন বন্ধের চক্রান্ত শুরু করেছে : নাসিম

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৭০ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের জনগণের উপর আস্থা নেই বলেই বিএনপি এখন নির্বাচন বন্ধের চক্রান্ত শুরু করেছে।
শনিবার কাজীপুরের নিশ্চিন্তপুর হাই স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত মনসুরনগর, নাটুয়ারপাড়া এবং নিশ্চিন্তপুর দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, এইচইডি’র তত্বাবধায়ক প্রকৌশলী এফ এ মোঃ মুরশিদ, সিভিল সার্জন ডাঃ শেখ মনজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ শাহিন হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, কোন চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবেনা বলেই বিএনপি দেশী বিদেশী চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোন অশুভ শক্তির চক্রান্ত নস্যাত করে দেবে।
দেশের উন্নয়নের ধারা এবং শান্তির রক্ষার জন্য আবারো নৌকা মার্কায় ভোট দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলেই কেবল দেশের উন্নয়ন হয়। আর স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি ক্ষমতায় গেলে দেশের সম্পদ লুটপাট হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশের সকল সেক্টরে উন্নয়ন হচ্ছে। দুর্গম এই চরেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিদ্যুৎ, পাকা সড়ক, স্বাস্থ্য সেবা শিক্ষা প্রতিষ্ঠানসহ সবই আছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই দুর্গম চরাঞ্চলে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে তা পূরণ করা হলো। এ সব কেন্দ্রে ডাক্তার, নার্স এবং প্রয়োজনীয় সকল ওষুধ পাওয়া যাবে। কিন্তু মানুষের সেবা নিশ্চিত করতে হবে। কোন অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ