1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

ভারতের বিপক্ষে সিরিজ থেকেই ছিটকে গেলেন গুনারত্নে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ১১৫ Time View

শিখর ধাওয়ান ব্যাট করছিলেন তখন ৩২ রানে। দলীয় রান ১ উইকেট হারিয়ে ৬০। লাহিরু কুমারার বলে এমন সময়ই থার্ড স্লিপে ক্যাচটা তুলে দিলেন শিখর ধাওয়ান। ঝাঁপিয়ে পড়ে ক্যাচটি তালুবন্দী করার চেষ্টা করলেন অ্যাসেলা গুনারত্নে। কিন্তু প্রচণ্ড গতির কারণে হাতের তালু ফসকে বল চলে গেলো বাইরে।

গুনারত্নে যে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেভাবেই পড়ে রইলেন। উঠছেন না। তবে ব্যাথায় কাতরাচ্ছেন। সবাই দৌড়ে আসলেন। দেখলেন আঙ্গুলের ব্যাথায় কঁকিয়ে উঠছেন তিনি। সবাই ছুটে আসলেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো গুনারত্নেকে শেষ পর্যন্ত জানা গেলো, ভারতের বিপক্ষে চলতি সিরিজ থেকেই ছিটকে গেলেন শ্রীলঙ্কান অলরাউন্ডার আসেলা গুণরত্নে।

গলে চোটে পড়লেও চিকিৎসার জন্য কলম্বো নিয়ে যাওয়া হয় অ্যাসেলাকে। পরে তার চোট পরীক্ষা করে শ্রীলঙ্কা ক্রিকেট মেডিক্যাল কমিটির সদস্য অর্জুন ডি সিলভা বলেন, ‘গোটা সিরিজেই আর মাঠে নামতে পারবেন না গুনারত্নে। খুব শীঘ্রই তার আঙুলে অস্ত্রোপচার হবে। এ ধরণের চোটে কমপক্ষে ছয় সপ্তাহের বিশ্রাম নিতে হয়।’

ডি সিলভা আরও বলেন, ‘শুধু টেস্ট বা ওয়ানডেই নয়, সম্ভবত টি-টোয়েন্টিতেও গুনারত্নের সার্ভিস পাবে না শ্রীলঙ্কা।’

উল্লেখ্য, গল টেস্টের আগেই নিউমোনিয়ার কারণে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্ডিমাল। এবার আঙুলের চোটে আসেলা গুনারত্নের ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার শক্তি অনেকটাই কমে গেলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ