1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

বিদ্যুৎ বিভাগের সব সঞ্চালন লাইন আধুনিকায়ন করা হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৭৪ Time View

বিদ্যুৎ বিভাগের সব সঞ্চালন লাইন আধুনিকায়ন করা হবে। একই সঙ্গে বিদ্যুতের গ্রিড লাইন বা টাওয়ার স্থাপনে সংশ্লিষ্ট জমির মালিককে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টিও বিবেচনা করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্মেলন সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শহর ও শহরতলীর বিতরণ লাইন ও সাবস্টেশন ভূগর্ভস্থ করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৫ বছর গ্রিডের জন্য কী পরিমাণ জমি প্রয়োজন হবে তা এখনই নির্ধারণ করে অধিগ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। জমি অধিগ্রহণ বা ক্রয় প্রক্রিয়া দ্রুততর করা প্রয়োজন।

তিনি বলেন, জনগণকে গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করা হচ্ছে। এলপিজি ও লাইনের প্রাকৃতিক গ্যাসের মূল্য প্রায় সমান। এলপিজির মূল্য আরও কমবে। তাছাড়া দেশের ২৪ লাখ গ্রাহক প্রাকৃতিক গ্যাস ব্যবহার করলেও অন্য নাগরিক বিকল্প জ্বালানিই ব্যবহার করে।

তিনি আরও বলেন, বিদ্যুৎজনিত দুর্ঘটনা সম্পর্কে জনগণকে সচেতন করতে জেলা প্রশাসকরা কার্যকরী অবদান রাখতে পারে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী জেলা প্রশাসকদের মেধা, প্রজ্ঞা ও আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, চাহিদা অনুসারে গ্যাস দেয়া আপাতত সম্ভব হচ্ছে না। এলএনজি এলেই এ অবস্থার উন্নতি হবে।

এ সময় অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনজি সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ