1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি

কেএফসি, ম্যাকডোনাল্ড ও বার্গার কিংয়ে মলের ব্যাকটেরিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৭৮ Time View

যুক্তরাজ্যের তিনটি বড় ফাস্টফুড চেইন কেএফসি, ম্যাকডোনাল্ড ও বার্গার কিংয়ের বরফ পানীয়ের মধ্যে ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। চেইনগুলোর ঠাণ্ডা পানীতে মলের কোলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। খবর- বিজনেস ইনসাইডার ও ফক্স নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ১০টি নমুনার মধ্যে কেএফসির সাতটিতে, বার্গার কিংয়ের ছয়টিতে ও ম্যাকডোনাল্ডসের তিনটি নমুনায় কোলিফর্মের অস্তিত্ব রয়েছে। এদের মধ্যে বার্গার কিংয়ের চারটি ও কেএফসির পাঁচটিতে মাত্রাতিরিক্ত ব্যাকটেরিয়ার পাওয়া গেছে।

ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কেএফসি, ম্যাকডোনাল্ডস ও বার্গার কিং। একই সঙ্গে ‘নিরাপদ খাদ্য’ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে তারা।

কেএফসির এক প্রতিনিধি বলেছেন, প্রতিষ্ঠানগুলোর করা অন্যান্য পরীক্ষার ফলের জন্য আমরা অপেক্ষা করছি, সেগুলো পেলে আমরা নিশ্চিত হতে পারব বরফগুলোতে প্রত্যাশিত মানদণ্ড বজায় আছে কি না।

তিনি আরও বলেছেন, ভোক্তাদের নিশ্চিত করার জন্য বলছি, আমরা এরই মধ্যে যুক্তরাজ্যের অন্য রেস্টুরেন্টগুলোর বরফ মেশিনগুলোও পরীক্ষা করে দেখছি এবং পরিষ্কার করছি।

ম্যাকডোনাল্ডসের এক মুখপাত্র বলেছেন, আমাদের প্রস্তুতপ্রণালি ও প্রশিক্ষণ পর্যালোচনা করছি। রেস্টুরেন্টগুলোতে সব সময় যেন প্রস্তুতপ্রণালি অনুযায়ী কাজ হয়, তা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

অন্যদিকে, যুক্তরাজ্যের খাদ্য বা পানীয় সরবরাহ প্রতিষ্ঠানের বরফে কোলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়ার ঘটনা এবারই প্রথম নয় বলে জানিয়েছে ফক্স নিউজ। তারা বলছে, গত বছরের জুলাই মাসে ইউকে স্টারবাকসের বরফেও মলদু্ষিত বরফ মিলেছিল বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ