1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

শিক্ষার্থীদের ’৭১ সালের গণহত্যার প্রকৃত ইতিহাস জানতে রাষ্ট্রপতির আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ১০৮ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার প্রকৃত ইতিহাস জানতে নতুন প্রজন্মের জন্য যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি রোববার বিকেলে বঙ্গভবনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছ থেকে ‘মুক্তিযুদ্ধে গণহত্যার ওপর স্মারক ডাক টিকেট এলবাম’ গ্রহণকালে বলেন, ‘সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে ১৯৭১ সালের গণহত্যা সংক্রান্ত এলবাম থাকা আবশ্যক এবং তাদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।’
মুক্তিযুদ্ধকালে দখলদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরে এই এলবাম প্রকাশ করার জন্য তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের একথা জানান।
প্রতিমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, তার মন্ত্রণালয় ইতোমধ্যে জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিদেশে বাংলাদেশের মিশনসমূহে এই এলবাম বিতরণ করেছে।
অনুষ্ঠানে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ