1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

চাকরি প্রার্থীদের দক্ষতার অভাব কর্মসংস্থানে মূল চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১০৪ Time View

বাংলাদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে মূল চ্যালেঞ্জ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী চাকরি প্রার্থীদের দক্ষতার অভাব। আর বিষয়টি প্রকট আকার ধারণ করেছে অ্যাগ্রো-প্রসেসিং খাতে। এ খাতে মোট ৭৬ শতাংশ দক্ষতার অভাব রয়েছে। এর পরেই রয়েছে তৈরি পোশাক খাত।

‘বাংলাদেশের শ্রমবাজারে দক্ষতার অভাব’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে বিআইডিএস কর্তৃক প্রণীত এ প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিআইডিএসের মহাপরিচালক কে.এ.এস মুর্শীদ।

প্রতিবেদনে দেখা গেছে, অ্যাগ্রো-প্রসেসিং খাতে বর্তমানে প্রয়োজনের তুলনায় দক্ষ কর্মীর অভাব রয়েছে ৭৬ শতাংশ। এর মধ্যে দক্ষ কর্মকর্তার অভাব ৭৭ শতাংশ, আধাদক্ষ কর্মকর্তার অভাব ৭৫ শতাংশ এবং অদক্ষ শ্রমিকেরও অভাব রয়েছে।

এর পরই রয়েছে তৈরি পোশাক খাত। বর্তমানে এ খাতে দক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ১ লাখ ১৯ হাজার ৪৭৯ জন। আধাদক্ষ কর্মকর্তার অভাব রয়েছে ৪৮ হাজার ১৩০ জন এবং অদক্ষ শ্রমিকের অভাব ৮ হাজার ৫৭৭ জন।

বিআইডিএসের এ গবেষণা প্রতিবেদনে মোট দশটি খাতে দক্ষতার অভাবের কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আগামীতে দেশে দক্ষ জনগোষ্ঠী গঠনে এ ধরনের সমীক্ষা প্রতিবেদন সহায়ক ভূমিকা পালন করবে। দক্ষতা উন্নয়নে চলতি বাজেটেই আমরা ৫ লাখ দক্ষ কর্মকর্তা তৈরির প্রকল্প গ্রহণ করেছি। আগামীতে এ সংখ্যা আরও বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ