1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

দিনাজপুরে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১৩০ Time View

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। সবমিলে দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৬৫.৪৪ শতাংশ।

শিক্ষাবোর্ডের প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৫৪ হাজার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৬৮ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী পাস করে। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৯০৩ জন ছাত্রের মধ্যে ১১ হাজার ৮৭৭ জন ও ১০ হাজার ৬১৪ জন ছাত্রীর মধ্যে ৮ হাজার ৬৫৯ জন ছাত্রী পাস করেছে।

বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ২০ হাজার ৫৩৬ জন। ছেলেদের পাসের হার ৭৪.৬৮ ও মেয়েদের পাসের হার ৮১.৫৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭৭.৪৪ শতাংশ।

মানবিক বিভাগে ২৯ হাজার ৬৩ জন ছাত্রের মধ্যে ১৬ হাজার ৩১৫ জন ও ৩৪ হাজার ৫৪ জন ছাত্রীর মধ্যে ২১ হাজার ৭০০ জন ছাত্রী পাস করেছে। মানবিক বিভাগে মোট পাস করেছে ৩৮ হাজার ১৫ জন। ছেলেদের পাসের হার ৫৬.১৪ ও মেয়েদের পাসের হার ৬৩.৭২ শতাংশ। মানবিক বিভাগে গড় পাসের হার ৬০.২৩ শতাংশ।

এছাড়া বাণিজ্য বিভাগে ১০ হাজার ৭৬১ জন ছাত্রের মধ্যে ৬ হাজার ৮১০ জন ছাত্র ও ৫ হাজার ৫ জন ছাত্রীর মধ্যে  ৩ হাজার ৬১১ জন ছাত্রী পাস করেছে। বাণিজ্য বিভাগে মোট পাস করেছে ১০ হাজার ৪২১ জন। ছেলেদের পাসের হার ৬৩.২৮ ও মেয়েদের পাসের হার ৭২.১৫ শতাংশ। বাণিজ্য  বিভাগে গড় হাসের হার ৬৬.১০ শতাংশ।

তবে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ৯৮৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৭৯১ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ১৯৬ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবারও প্রাপ্ত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীর পাসের হার ৬৮ দশমিক ৩৯। পাশাপাশি ছাত্রের পাসের হার ৬২ দশমিক ৮১। তবে গতবারের চেয়ে পরীক্ষায় পাসের হার কমেছে। গণিত ও মনোবিজ্ঞানে সৃজনশীলের কারণে এ রেজাল্ট হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ