1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ

এইচএসসিতেও ফল বিপর্যয় কুমিল্লায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৬৯ Time View

এ বছর এইচএসসি পরীক্ষাতেও সব থেকে খারাপ ফল করেছে কুমিল্লা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে এবার পাসের হার সব থেকে কম ৪৯.৫২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৭৮ জন শিক্ষার্থী।

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৭২ জন। পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন শিক্ষার্থী। এছাড়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। ইংরেজিতে ফেল করেছে ৩৮ শতাংশ।

২০১৬ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৬৪.৪৯ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ফল কমেছে ১৪ দশমিক ৯৭ শতাংশ।

চলতি বছর এসএসসি পরীক্ষায়ও কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল সব থেকে খারাপ ছিল। এসএসসিতে এ বোর্ডে পাসের হার ছিল ৫৯.০৩ শতাংশ।

বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৭২.৭২ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩৮.৩১ ও বাণিজ্য বিভাগ থেকে ৪৯.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ