1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে আপস নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ১০৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারের কাছে সবার আগে হচ্ছে জনগণের নিরাপত্তা। নিরাপত্তার প্রশ্নে কারও সঙ্গে আপস নয়।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রায় এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে রাজশাহী গণপূর্ত বিভাগ-২ ভবনটি নির্মাণ করে।

আইন-শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হলি আর্টিসানে হামলা ছিল একটা ধাক্কা। তারপর পুলিশ, র্যাবসহ অন্যান্য সব বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। সাধারণ মানুষও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সরকার প্রমাণ করেছে এ দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই হবে না। সরকার বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, দেশে নতুন নতুন পুলিশ ফাঁড়ির ভবন নির্মিত হচ্ছে। নতুন থানা ও আদালত ভবন নির্মিত হচ্ছে। সরকার মনে করে, এ সবই বিনিয়োগ করা হচ্ছে জনগণের নিরাপত্তায়। এর মাধ্যমে সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৫ আসনের সংষদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, সংরক্ষিত নারী সংসদ সদস্য আক্তার জাহান ও কাজী রোজী, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ