1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

পদ্মাসেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৭১ Time View

পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। সরকারি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে বহু প্রতীক্ষিত এ বিশাল সেতুর নির্মাণ কাজ ৪৪ শতাংশ সম্পন্ন হয়েছে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের বৃহত্তম এ সেতুর কাজ ২০১৮ সালে সম্পন্ন হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ও কার্যকরী পদক্ষেপের ফলে এ সেতু যথাসময়ে নির্মিত হবে।
নির্মাণ কাজের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, এই সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৩ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে।
তিনি বলেন, এ সেতু নির্মিত হলে আঞ্চলিক বাণিজ্যের সুবিধা, শিল্প উন্নয়ন এবং বাণিজ্যিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক এম শফিকুল ইসলাম বাসসকে বলেন, এপ্রোচ রোড ও সার্ভিস এলাকার নির্মাণ কাজ জুন মাসে সম্পন্ন হয়েছে। একইসাথে মূল সেতুর নির্মাণ ৪০ শতাংশ এবং নদী শাসন কাজ ৩২ দশমিক ৫ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্প সূত্র জানায়, সেতুতে মোট ৪১টি স্প্যান স্থাপন করা হবে। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরার মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু নির্মিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ