1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

আশুলিয়ায় ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবকে লক্ষ্য করে গুলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৭৯ Time View

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটি থেকে আজ সকাল সাড়ে ৭টার দিকে আবারও গুলি এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে রাত ৩টার দিকে সন্দেহভাজন জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে র‌্যাব সদস্যরা তাদের অবস্থান অারও শক্ত করে।

র‌্যাবের কর্মকর্তা মুফতি মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে যায় র‌্যাব। প্রথম থেকেই আমরা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত সেটি বহাল আছে। আমরা চেষ্টা করছি জঙ্গিদের আত্মসমর্পণ করানোর।

বর্তমানে বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। র‌্যাবের বিশেষ ইউনিট এবং বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে পৌঁছেছে।

Ahsulia1

বাড়িটিতে কতজন জঙ্গি অবস্থান করছে সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য জানাতে পারেনি র‌্যাব। তবে একাধিক জঙ্গির অবস্থান রয়েছে বলে ধারণা র‌্যাবের। আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার দিরাগত রাত ১টা থেকে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তির মালিকানাধীনে ওই বাড়িটি ঘেরাও করে অভিযান চালাচ্ছে র‌্যাব। বাড়ির ভিতরে একাধিক জঙ্গি অবস্থান করছেন এবং তাদের মজুদে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য রয়েছে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ