1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

বেনাপোলে যাত্রীর জুতার ভেতর ৭টি স্বর্ণের বার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ১১৫ Time View

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা স্বর্ণের বারসহ ওই যাত্রীকে আটক করে।

আটক যাত্রীর নাম পারভেজ (২৮)। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষ্মণখোলা গ্রামের মনির হোসেনের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের রাজস্ব কর্মকর্তা তাহমিদ আহমেদ জানান, পাসপোর্টধারী যাত্রী পারভেজের চলাচল সন্দেহজনক হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে তল্লাশি করে। তল্লাশি করে তার জুতার ভেতর থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ৭২৫ গ্রাম ওজনের এ স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ