1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে : ইনু

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৫৭ Time View

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সাথে আলোচনা করেই যুগোপযোগী ও পূর্ণাঙ্গ নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করা হবে।
হাসানুল হক ইনু গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর প্রতিনিধিত্ব করেন। এ সময় তারা চলচ্চিত্র বিষয়ক বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় তথ্যসচিব মরতুজা আহমদ সভাপতিত্ব করেন।
সভায় ‘নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত রাখা’ এবং ‘চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এর তত্ত্বাবধানে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন ক্রয় করে সিনেমাহলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করা’র সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মনজুরুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্ম সচিব (চলচ্চিত্র) মো. ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগম, চলচ্চিত্র পরিবারের সদস্য দেলোয়ার জাহান ঝন্টু, খোরশেদ আলম খসরু, মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, অভিনেতা রিয়াজ ও জায়েদ খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ