1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

গাজীপুরে বয়লার বিস্ফোরণ ঘটনায় মালিকের শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ১০১ Time View

গাজীপুরে মাল্টি ফ্যাবস লিমিটেডের বয়লার বিস্ফোরণে নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান, আহতদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, এ ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটনায় অনেক শ্রমিক নিহত এবং অর্ধ শতাধিক আহত হয়েছেন। আহতরা অনেকেই স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় অনেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জানি না তাদের ভাগ্যে কি আছে। মালিকদের দায়িত্বহীন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কারখানা পরিচালনার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এ ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সংগঠনের সমন্বয়ক এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পরিচালনা করেন শ্রমিকনেতা বাহারানে সুলতান বাহার। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহাতাব উদ্দিন শহীদ, আরিফা আক্তার, মোহাম্মদ মোবারক খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ