1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে বয়লার বিস্ফোরণ, ৫ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৭৯ Time View

গাজীপুরের একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হলেও তাদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরের কাশিমপুর নয়াপাড়া এলাকার মাল্টি ফ্রেব্রিকস নামক একটি পোশাক কারখানায় এ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত ৫টি লাশ উদ্ধারের কথা স্বীকার করেছেন গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আখতারুজ্জামান।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, সাভারে ইপিজেড, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, সন্ধ্যা ৭টার দিকে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার চার তলা ভবনের দুতলা পর্যন্ত একপাশের অংশ ধসে পড়েছে।

জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পরে তাদের সাথে ফায়ার ও সিভিল ডিফেন্সের সদর দফতর, সাভার ইপিজেডসহ আশে-পাশের ফায়ার স্টেশনের কর্মীরা কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হচ্ছে। এ সময় কারখানার কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ