1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

উল্টো রাস্তায় বিচারপতির গাড়ি: চালকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৮০ Time View

উল্টো রাস্তায় আসা বিচারপতির গাড়ির ধাক্কায় জাবিন ফয়সাল (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হওয়ায় গাড়ির চালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সরকার থেকে বরাদ্দ পাওয়া সংশ্লিষ্ট গাড়ির মালিক হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে এ নির্দেশ দেন।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ অফিসার মো. খায়রুল আলম লিটন জানান, ইতিমধ্যেই ট্রাইব্যুনালের রেজিস্ট্রার গাড়ির চালক মো. কামাল হোসেনকে শোকজ নোটিশ প্রদান করেছেন। শোকজ নোটিশে উল্টোপথে গাড়ি চালানোর দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।

খায়রুল আলম লিটন আরো বলেন, ‘স্যার (বিচারপতি) গাড়ির ধাক্কায় আহত জাবিন ফয়সালের বাবার সঙ্গে সার্বক্ষণিক কথা বলছেন এবং চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি থাকা অবস্থায় সরকার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমকে ওই গাড়িটি বরাদ্দ দেয়। এ কারণে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল রবিবার সন্ধ্যায় উল্টোপথ দিয়ে আসা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাবিন ফয়সাল গুরুতর আহত হন। সন্ধ্যায় রূপসী বাংলা হোটেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের। তবে দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না। আহত জাবিন ফয়সালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ