1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এইচএসসির ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬৯ Time View

২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এ তিনদিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চেয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ তিন দিন অথবা এর আগে বা পরে যেদিন সময় দিবেন সেদিনই ফলাফল প্রকাশ করা হবে বলেও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ২২ থেকে ২৪ জুলাই সম্ভাব্য তারিখ ধরে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। সেখান থেকে তা প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ওই সময় বা এর আগে-পরে যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। আমাদের বেশিরভাগ কাজ শেষ। তাই ওই সময়ের আগে-পরেও তারিখ নির্ধারণ করলে কোনো সমস্যা হবে না।’

২০১৭ সালের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ১৫ মে শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৫ মে। ২০০৬ সাল থেকে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তাই ২২ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে যেকোনো দিন প্রধানমন্ত্রীর সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী পাবলিক পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রথমে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এরপরই সবার জন্য ফলাফল উন্মুক্ত করা হয়। সে জন্যই প্রধানমন্ত্রী যেদিন সময় দেন সেদিনই ফলাফল প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ