1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংককে খেলাপী কমাতে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ এপ্রিল, ২০১২
  • ১৬০ Time View

রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংককে খেলাপি ঋণ কমিয়ে আনার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংককে তারল্য ব্যবস্থাপনা জোরদার এবং ব্যাংকগুলোর পরিচালনা ব্যয় কমিয়ে আনার তাগিদও দেওয়া হয়।

রোববার সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই চারটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ যেখানে ৬ দশমিক ১২ শতাংশ। সেখানে এই চারটি ব্যাংকের খেলাপি ঋণ ১১ দশমিব ২৭ শতাংশ।

এ সময় খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে কার্যকর হওয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া ব্যাংক গুলোর ঝুঁকি ব্যবস্থাপনা ও লোকসানি শাখা কমানো, আমানত প্রবৃদ্ধি সঙ্গে ঋণ প্রবৃদ্ধির সামঞ্জস্য করার কঠোর নির্দেশনা দিয়েছেন গর্ভনর।

বাংলাদেশ ব্যাংকের প্রণীত সকল আইন কানুনের কোন বরখেলাপ মেনে নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

বৈঠক শেষে ২০১২ সালের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এই চার ব্যাংকের সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ