1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ঢাকা ডায়নামাইটসে যোগ দিলেন মোহাম্মদ আমির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ১৩৯ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে এখনো অনেক দিন বাকি। তবে এরই মধ্যে ঘর গুছানো শুরু করে দিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ও বিপিএলে সবচেয়ে সফল দল ঢাকা ডাইনামাইটস।

শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন ও সুনীল নারিনের পর এবার পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মাদ আমিরকে নিজেদের করে নিয়েছে দলটি। ঢাকা ডায়নামাইটসের অফিসিয়াল ফেসবুক পেইজে থকে এই খবর পাওয়া গেছে।

এর আগে তামিম ইকবালের দল চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএল অংশ নেন মোহাম্মাদ আমির। আর চিটাগংয়ের হয়ে আগুনঝরা বোলিং করেই পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেন।

এদিকে শহীদ আফ্রিদি, শেন ওয়াটসন, সুনীল নারিন ছাড়াও গত আসরে ডাইনামাইটসে খেলা লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকেও রেখে দিয়েছে ঢাকা ডায়নামাইটস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ