1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

ফ্রান্স সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৭৬ Time View

ফ্রান্সের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আন্দ্রে লানাটার আমন্ত্রণে সেদেশ সফরে গেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।

শনিবার পাঁচদিনের এক সরকারি সফরে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে বিমানবাহিনী প্রধান ফ্রান্সে অনুষ্ঠিতব্য ৫২তম ‘দ্য ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো’তে অংশ নেবেন।

এছাড়া তিনি সেদেশের বিমানবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ এবং বিমান প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়ন ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

বিমানবাহিনী প্রধানের এই ফ্রান্স সফর দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ