1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

খাগড়াছড়িতে ফের পাহাড়ধস, ২ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ১২৪ Time View

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার নাকাপা বুদুমছড়া এলাকায় রোববার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার আলী আহমদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের কাছে খবর পেয়ে সকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, পাহাড় ধসে ঘরচাপা পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে এখন পর্যন্ত ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ