1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাহাড় ধসে হতাহতের ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৫৭ Time View

পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। বুধবার সকালে এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

দুইদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন।

এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধার কর্মীরা। সর্বশষ তথ্যানুযায়ী রাঙামাটিতে ৯৮ জন, চট্টগ্রামে ২৭ এবং বান্দরবানে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

CTG

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ