1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

সৌদিতে বিস্ফোরণে সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১৩৮ Time View

সৌদি আরবের পূর্বাঞ্চলের কাতিফ প্রদেশে বিস্ফোরণে দেশটির এক সৈন্য নিহত হয়েছেন। সোমবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাতিফ প্রদেশে নিরাপত্তা বাহিনীর টহলের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর আরো দুই সদস্য আহত হয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিস্ফোরণকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলে উল্লেখ করেছে। রোববার সন্ধ্যার দিকে কাতিফের মাসুরা জেলায় নিরাপত্তাবাহিনীর টহলের সময় ওই বিস্ফোরণ ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ নিহত ওই সেনাকে মেজর তারিক আল-আলাকি হিসেবে শনাক্তের তথ্য জানিয়েছে। তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলের এই কাতিফ প্রদেশ মূলত সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরবের সংখ্যালঘু শিয়া অধ্যুষিত।

এসপিএ বলছে, মাসুরা জেলায় সম্প্রতি শিয়া যোদ্ধা ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে। সৌদি সরকার সম্প্রতি এই অঞ্চলের চারশ বছরের পুরনো কিছু আশ্রয়স্থল ধ্বংস করতে সেখানে নিরাপত্তাবাহিনী মোতায়েন করে। এর জেরেই কাতিফে শিয়াদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটছে।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা আশ্রয়স্থল ধ্বংস বন্ধ করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, বাণিজ্য নগরী গড়ে তোলার এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে শহরটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য হুমকির মধ্যে পড়বে। এর ফলে হাজার হাজার মানুষ তাদের ব্যবসা-বাণিজ্য ও বাসা-বাড়ি থেকে উচ্ছেদ হতে পারেন।

গত মাসে কাতিফের এই একই জেলায় গ্রেনেড বিস্ফোরণে এক সেনা নিহত ও আরো পাঁচজন আহত হয়। টহল দেয়ার সময় নিরাপত্তাবাহিনীর গাড়িতে গ্রেনেড হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ