1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

টস জিতে বোলিংয়ে পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১১৩ Time View

হারলেই বিদায় নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর থেকে। আর জিতলে পেয়ে যাবে সেমিফাইনালের টিকিট। এমন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে। আর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

আনপ্রেডিকটেবল হিসেবে পরিচিতি পাওয়া পাকিস্তান নিজেদের দিনে যে কোন ম্যাচে অবিশ্বাস্যভাবে জয় তুলে নিতে সক্ষম। তবে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানকে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি আইনে জয় পেয়ে আসরে টিকে আছে তারা।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৬ রানে হেরেছিল লঙ্কানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের দেয়া অবিশ্বাস্য টার্গেট তাড়া করে জয় পায় লঙ্কানবাহিনী। ফর্মে থাকা কুশল মেন্ডিস, কুশল পেরেরা, চান্দিমাল ও অধিনায়ক ম্যাথিউসের ব্যাটে ভর করে আসরের সেমিফাইনাল নিশ্চিত করতে মরিয়া শ্রীলঙ্কা।

MJP

তবে দু`দলের মুখোমুখি পরিসংখ্যান কিন্তু কথা বলছে পাকিস্তানের পক্ষেই। মোট ১৪৭ বারের দেখায় ৮৪ বারই জয় পকেটে পুরেছে তারা। যেখানে শ্রীলঙ্কা জিতেছে ৫৮ বার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু`দল মুখোমুখি হয় মোট ৩ বার। এখানেও এগিয়ে পাকিস্তান। লঙ্কানদের একটি জয়ের বিপরীতে তারা জিতেছে দু`টি ম্যাচে। তবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আগে কখনোই মুখোমুখি হয়নি এই দুই এশিয়ান ক্রিকেট পরাশক্তি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ বার সেমিফাইনালে খেললেও শিরোপা এখনো ছোঁয়া হয়নি পাকিস্তানের। তবে ২০০২ সালে এই ট্রফিটি জয়ের সুখস্মৃতি আছে লঙ্কানদের।

শ্রীলঙ্কা একাদশ:
নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ:
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ