1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী

অবশেষে হোয়াইট হাউসে যাচ্ছেন মেলানিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ১২৭ Time View

অবশেষে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের স্থায়ী বাসিন্দা হতে চলেছেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। এতদিন তিনি হোয়াইট হাউসে গেলেও তা ছিল অস্থায়ী।

তবে এখন থেকে ছেলে ব্যারনসহ হোয়াইট হাউসেই থাকবেন তিনি, এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউস কর্মকর্তারা। তবে দিন-তারিখ ঠিক না হলেও সেটা আগামী সপ্তাহে বলে জানা গেছে।

এতদিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে গেলেও মেলানিয়া যেতে পারেননি তাদের ১১ বছরের ছেলে ব্যারনের স্কুলের কারণে। ব্যারন নিউইয়র্কের একটি স্কুলের ছাত্র। চলতি জুনেই তার ওই স্কুলে পাঠের সমাপ্তি ঘটছে। ফলে এখন ছেলেকে নিয়ে হোয়াইট হাউসে উঠতে কোনো সমস্যা নেই মেলানিয়ার।

এ বিষয়ে মেলানিয়ার যোগাযোগ কর্মকর্তা স্টেফেনি গ্রিসহাম বলেছেন, জুনে তিনি হোয়াইট হাউসে ওঠার পরিকল্পনা করেছেন, তবে চূড়ান্ত দিন-তারিখ এখনো ঠিক হয়নি।

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৪ জুন ডোনাল্ড ট্রাম্পের ৭১তম জন্মদিন। হোয়াইট হাউসে স্থায়ীর সঙ্গে স্থায়ী বাসিন্দা হতে ওই দিনটিকে বেছে নিতে পারেন মেলানিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ