1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ঋণের নামে ১২২১ কোটি টাকা লোপাট, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা খুলনায় এবার আঠারোবাঁকী নদীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলা, সন্দেহজনক লিংকে সতর্কবার্তা বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ দাদাকে স্মরণ করে আবেগে কাঁদলেন বিশ্বচ্যাম্পিয়ন আন্তোনেল্লি

পুলিশের গাড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১১৩ Time View

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের চন্দনীতে অ্যাম্বুলেন্স ও পুলিশের টহল গাড়ির সংঘর্ষে সদর থানার এএসআই রমজান আলীসহ পাঁচজন আহত হয়েছেন।

রোববার সকালে চন্দনী ইউনিয়নের আফরা এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, রাজবাড়ী থানার এএসআই রমজান আলী, গাড়ির চালক কনস্টেবল সুরুজ, মতিউর রহমান, ওমর আলী ও অ্যাম্বুলেন্সের হেলপার হযরত আলী।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া জানান, রোববার সকালে রাজবাড়ী থানার একটি টহল পুলিশের দল চন্দনী ইউনিয়নের বাগমারা এলাকায় যায়। সেখান থেকে আফরা এলাকায় আসলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স পিছন থেকে টহল পুলিশের গাড়িটিকে ধাক্কা দিলে গাড়িটি পাশের খালে পড়ে যায়।

এ ঘটনায় রাজবাড়ী থানার এএসআই রমজান আলীসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে কনস্টেবল সুরুজ ও মতিউরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ