1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

মসজিদ আল-হারামে কাতারিদের ঢুকতে বাধা দিচ্ছে সৌদি?

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৯২ Time View

উপসাগরীয় অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ এনে সৌদিসহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হয়েছে। কাতারের সঙ্গে দেশগুলোর মধ্যে এই দ্বন্দ্বের মধ্যেই সৌদির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এই দ্বন্দ্ব হজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। কাতারের হজযাত্রীরা অন্যদের মতই সুযোগ সুবিধা পাবে তেমনটাই উল্লেখ করেছিল সৌদি।

কিন্তু এমন ঘোষণার পরেও সৌদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, মক্কার গ্র্যান্ড মসজিদে কাতারি হজযাত্রীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল সাকরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার আল সাকরের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের ন্যাশনাল হিউমেন রাইটস কমিশন (এনএইচআরসি) কাতারের হজযাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছে যে, তাদের মক্কার মসজিদ আল হারামে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এনএইচআরসির প্রধান আলি বিন স্মাইখ আল মারি বলেছেন, ধর্মীয় কাজে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক। সংস্থাটির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

মসজিদ আল হারামে প্রবেশের সময় কাউকে জিজ্ঞাসাবাদ করে না সৌদি কর্তৃপক্ষ। সেখানে কাতারিদের আলাদা করে প্রবেশ করতে না দেয়ার বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।

কাতারের প্রতি সহানুভূতি বা সমবেদনা প্রকাশ করলে আরব আমিরাত এবং বাহরাইন তাদের দেশের নাগরিকদের শাস্তির ঘোষণা দেয়ার কয়েকদিন পরেই নতুন করে এমন ঘটনা ঘটল।

যে অভিযোগ এনে আট দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কাতারের তরফ থেকে তাদের বিরুদ্ধে আনা সে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ