1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম মেসি নেই, এবার স্কালোনিও কি ছাড়বেন আর্জেন্টিনা? পুতিনের বুলেটপ্রুফ লিমুজিন এখন দিল্লির সড়কে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান প্রধানমন্ত্রীর দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির

কলকাতায় অপহৃত বাংলাদেশি নারী উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০১৭
  • ১১০ Time View

চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে দুর্র্বত্তদের হাতে অপহৃত এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে কলকাতার পুলিশ।

শুক্রবার বিকেলে অপহরণের পর রাত সাড়ে ১০টার দিকে কলকাতার বনগাঁ মহাকুমার পেট্রাপোল থানা এলাকার জয়ন্তীপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

সূত্র জানায়, শুক্রবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে যান গোপালগঞ্জের পরিমল বালা, তার স্ত্রী মিরা বালা এবং মেয়ে লাবনী বালা ও বৌদি শোভা বিশ্বাস। সীমান্ত পার হয়ে তারা একটি ভাড়ায়চালিত গাড়িতে করে জয়ন্তীপুর আসতে কয়েক যুবক পথরোধ করেন।

এ সময় তারা জানান, শোভা বিশ্বাসের স্বামীর কাছে ব্যবসা সংক্রান্ত টাকা পাবেন। এজন্য দেড় লাখ টাকা দাবি করেন তারা। টাকা পেলে শোভা মবিশ্বাসকে ছেড়ে দেওয়া হবে জানিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় ওই যুবকরা।

নিরুপায় হয়ে পরিমল বালা স্থানীয় বনগাঁ থানায় বিষয়টি জানান। পরে বনগাঁ ও পেট্রাপোল থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে একটি বাড়ি থেকে শোভা বিশ্বাসকে উদ্ধার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ